যুক্তরাষ্ট্রের মিশিগানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বাবা-ছেলে নিহত হয়েছেন। নিহতরা সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা। গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) স্থানীয় সময় দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন— মাহিদুল ইসলাম সুজন (৩৫) ও তার বাবা নুর মিয়া (৬৫)। তাঁদের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার বুরাইয়া গ্রামে।
জানা গেছে, একটি সাদা গাড়ির যাত্রীদের সন্দেহজনক মনে হলে টহল পুলিশ তাদের ধাওয়া করে। গাড়িটি পালানোর সময় বাংলাদেশি অধ্যুষিত কনান্ট রোডের ইন্টারসেকশনে দাঁড়িয়ে থাকা সুজনের গাড়িতে আঘাত করে। এতেই সুজনের গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সুজনের মৃত্যু হয় তবে তাঁর বাবা নূর মিয়াকে আহত অবস্থায় ডেট্রয়েট সিটির ডিএমসি হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত সুজনের শ্বশুর আব্দুল মতিন জানান, অভিবাসী হয়ে যুক্তরাষ্ট্রে আসার আগে সুজন বাংলাদেশের একটি ব্যাংকে চাকরি করতেন। প্রায় ৪ বছর আগে তিনি এক মার্কিন নাগরিককে বিয়ের সূত্রে সুনামগঞ্জ থেকে মিশিগানে আসেন। তার বাবা নূর মিয়া গত ৪ সেপ্টেম্বর ভিজিট ভিসায় যুক্তরাষ্ট্রে আসেন।
নিহত বাবা-ছেলের লাশ জানাজা শেষে সুনামগঞ্জে পাঠানো হবে বলে স্বজনরা জানান।

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৪ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৩ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে