
সুনামগঞ্জের পাঁচ আসনের মধ্যে দুটিতেই বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী রয়েছে বিএনপির। তাঁরা হচ্ছেন সুনামগঞ্জ-৩ আসনে আনোয়ার হোসেন এবং সুনামগঞ্জ-৪ আসনে জয়নুল জাকেরিন। দল থেকে বহিষ্কার করলেও ভোটের মাঠে তাঁদের ঘিরে রয়েছে নানা সমীকরণ। তাঁরা ধানের শীষের ভোটে ভাগ বসাতে পারলে এর সুবিধা পাবে জামায়াত। অন্যদিকে সুনামগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী কামরুজ্জামান কামরুল মনোনয়নবঞ্চিত আনিসুল হকের সমর্থকদের কতটা কাছে টানতে পারবেন, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। বিএনপির ভোট ভাগাভাগির পাশাপাশি বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোটও ফ্যাক্টর হতে পারে।
সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-তাহিরপুর-ধর্মপাশা-মধ্যনগর) আসনে ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কামরুল। দাঁড়িপাল্লার প্রার্থী জেলা জামায়াতের আমির তোফায়েল আহমদ খান। এ ছাড়া বই প্রতীকে নির্বাচন করছেন নেজামে ইসলামী পার্টির মুজাম্মিল হক তালুকদার।
১১ দল থেকে প্রথমে আসনটি নেজামে ইসলামকে ছেড়ে দেওয়ার কথা ছিল। পরে ৭ ফেব্রুয়ারি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় তোফায়েল আহমদকে জোটের প্রার্থী ঘোষণা করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। নেজামে ইসলামের বদলে জামায়াতের প্রার্থী ঘোষণা বিএনপিকে কিছুটা অস্বস্তিতে ফেলে দেয়।
এর আগে ৫ ফেব্রুয়ারি জামালগঞ্জের সাচনা বাজারে অনুষ্ঠিত জনসভায় বিএনপির নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকীর উপস্থিতিতে মনোনয়নপ্রত্যাশী একাধিক প্রার্থী মঞ্চে থাকলেও ছিলেন না আনিসুল হক। ফলে ধানের শীষ প্রতীকে তাঁর অনুসারীদের ভোট পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। ফোনে যোগাযোগ করা হলে ভোটের বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন তিনি।
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কয়ছর আহমদ। মনোনয়নবঞ্চিত হয়ে যুক্তরাজ্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি আনোয়ার হোসেনও প্রার্থী হয়েছেন। তাঁর দাবি, জনসমর্থনে তিনি এগিয়ে আছেন।
১১ দল থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী সাবেক সংসদ সদস্য মো. শাহীনুর পাশা রিকশা প্রতীকে নির্বাচন করছেন। এ ছাড়া এবি পার্টির সৈয়দ তালহা আলম (ঈগল), স্বতন্ত্র মো. মাহফুজুর রহমান খালেদ (টেবিলঘড়ি) ও হুসাইন আহমেদ (ফুটবল) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের বেশির ভাগই জগন্নাথপুরের। সে ক্ষেত্রে আঞ্চলিকতার কারণে ভোট ভাগাভাগি হতে পারে।
সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির বহিষ্কৃত সদস্য জয়নুল জাকেরিন। দাঁড়িপাল্লার প্রার্থী জেলা জামায়াতের নায়েবে আমির মো. শামছ উদ্দিন। ভোটে নুরুল ইসলাম ও বিএনপির বিদ্রোহী প্রার্থী জয়নুল জাকেরিনের মধ্যে জোরালো প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। তবে মরমি কবি হাছন রাজার প্রপৌত্র জয়নুল জাকেরিন ইতিপূর্বে পৌরসভা থেকে শুরু করে উপজেলা পরিষদ পর্যন্ত কোনো নির্বাচনে পরাজিত হননি। পারিবারিক ঐতিহ্য ও নির্বাচন করার দীর্ঘ অভিজ্ঞতাকে পুঁজি করে ভোটারদের আকৃষ্ট করছেন তিনি।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে