সুনামগঞ্জের দিরাই উপজেলায় হাওরে ধান আনতে গিয়ে বজ্রপাতে আবু আইয়ূব (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
আজ বুধবার সন্ধ্যার আগমুহূর্তে দিরাই উপজেলার সেচনী গ্রামের পাখনার হাওরে এ ঘটনা ঘটে। মৃত আবু আইয়ূব উপজেলার রফিনগর ইউনিয়নের সিচনী গ্রামের মোহাম্মদ ইকবাল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সারা দিনই পাখনার হাওরে ধান কাটে আবু আইয়ুব। সন্ধ্যা ঘনিয়ে এলে হাওরের কাটা ধান নিয়ে বাড়ি ফিরছিল। এ সময় হঠাৎ ঝড়-বৃষ্টির কবলে পড়ে বজ্রাঘাতে মাটিতে লুটিয়ে পড়ে। আহত অবস্থায় স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করে বলেন, ‘হাওরের ধান নিয়ে বাড়িতে ফেরার সময় বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে