
সুনামগঞ্জে চুরি হওয়া একটি মহিষ জবাই করে বিক্রির চেষ্টার অভিযোগে অভিযান চালিয়ে মাংস জব্দ করেছে পুলিশ। এ সময় দুজনকে আটক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে অভিযান চালিয়ে জামাল মিয়ার মাংসের দোকান ও খুরশেদ মিয়ার হোটেল থেকে ওই মাংস জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন জামালগঞ্জ উত্তর ইউনিয়নের উত্তর কামলাবাজ গ্রামের খুরশিদ মিয়া এবং দোকানের কর্মচারী গোপাল। এই ঘটনায় মহিষের মালিক তারা মিয়া জামালগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিশ্বম্ভরপুর উপজেলার ভাগুয়া গ্রামের বাসিন্দা তারা মিয়া বুধবার সন্ধ্যায় পোষা তিনটি মহিষ জামালগঞ্জের হরিনগর গ্রামসংলগ্ন নদীর তীরে বেঁধে রেখে বাড়ি যান। পরদিন বৃহস্পতিবার সকালে মহিষ আনতে গিয়ে তিনি দেখতে পান, একটি মহিষ নিখোঁজ। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে জানতে পারেন, জামালগঞ্জ উত্তর ইউনিয়নের শরীফপুর গ্রামের পাশের হাওরে একটি মহিষের কাটা মাথা ও চামড়া পড়ে রয়েছে।
ঘটনাস্থলে গিয়ে তারা মিয়া পরিত্যক্ত মাথা ও চামড়া দেখে সেটি তাঁর মহিষ বলে শনাক্ত করেন। এরপর তিনি থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে মহিষের মাথা ও চামড়া উদ্ধার করে এবং পরে সাচনা বাজারে অভিযান চালিয়ে মাংস জব্দ ও দুজনকে আটক করে।
জামালগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) পংকজ ঘোষ জানান, অভিযোগের পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত উদ্ধার করে। পরে বাজারে অভিযান চালিয়ে মাংস জব্দ এবং জড়িত ব্যক্তিদের আটক করা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৭ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪০ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে