পরিবারে দায়িত্ব কাঁধে তুলতে ভিটামাটি বন্দক রেখে প্রবাসে পাড়ি জমান দিলবার মিয়া (৩২)। বেশ স্বাচ্ছন্দ্যে চলছিল তাঁর পরিবার। কিছুদিন যেতে না যেতেই ঘটে যায় দুর্ঘটনা। দিলবার দেশে এল তবে জীবিত নয় তাঁর মরদেহ। গত বুধবার লাশ গ্রামে এলে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়ে।
দিলবার মিয়া সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের কবিরপুর গ্রামের আইবুল মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাবা ক্যানসার রোগে আক্রান্ত হয়ে পড়ায় বড় ছেলে হিসেবে পরিবারের হাল ধরতে দিলবারকে পাড়ি জমাতে হয় উমানে। গত জানুয়ারি মাসে উমানে থাকা চাচা ফারুক মিয়ার সহযোগিতায় সেখানে যান। উমান যেতে ব্যয় হওয়া ২ লাখ টাকার জন্য তাঁকে ভিটামাটি বন্ধক রাখতে হয়। আশা ছিল সেখানে গিয়ে রোজকার করে জমি ফিরিয়ে আনবে। ক্যানসার আক্রান্ত বাবার চিকিৎসা ও সংসারের হাল ধরবেন। উমানে একটি ভবন নির্মাণকাজের শ্রমিক হিসেবে কাজ শুরু করেন।
গত ৯ আগস্ট ভবনের কাজ চলাকালে সাত তলা ভবনের ছাদ থেকে একটি কাঠের টুকরো তাঁর মাথায় পড়লে সে গুরুতর আহত হয়। তাঁকে উমানের একটি হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পরে তাঁর স্বজন ও যাঁর তত্ত্বাবধানে কাজে ছিলেন সেই মালিক মিলে মরদেহ দেশে পাঠানোর পদক্ষেপ নেন। গত বুধবার মরদেহ বাড়িতে এসে পৌঁছায়। বিকেলে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
দিলবার মিয়ার বাবা আইবুল মিয়া বলেন, ‘আমার ছেলের মৃত্যু দেখার আগে কেন আমার মৃত্যু হলো না! আমি কীভাবে এই কষ্ট সইব। পরিবারের অভাব দূর করতে বড় স্বপ্ন নিয়ে বিদেশ গিয়েছিল। সব শেষ হয়ে গেল।’
কবিরপুর গ্রামের বাসিন্দা সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আহমেদ আলী বলেন, ভিটামাটি বন্ধক রেখে যে টাকায় প্রবাসে গিয়েছিল সেই টাকাও আয় করতে পারেনি দিলবার। পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে গোটা পরিবারে ভেঙে পড়েছে। তাঁর এক বছরের কন্যা সন্তান লাশ দেখে কিছু না বুঝেই কাঁদছে। তার কান্নায় লাশ দেখতে যাওয়া গ্রামবাসীরাও কেঁদেছে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৪ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে