
সুনামগঞ্জের শাল্লা উপজেলা পরিষদ নির্বাচনে অবনী মোহন দাস (ঘোড়া প্রতীক) নামে এক প্রার্থীর পক্ষে প্রচারণা ও টাকা বিতরণের অভিযোগে এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ চারজনকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাতে ৪ নম্বর শাল্লা ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের কেন্দ্রের সামনে টাকা বিতরণ ও প্রার্থীর পক্ষে প্রচারণার চালানোর সময় ওই কর্মকর্তা ও তাঁর সহযোগী তিনজনকে আটক করেন স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ এসে তাঁদের আটক করে থানায় নিয়ে যায়।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার কান্দিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রিসাইডিং অফিসার অপু রঞ্জন দাস। বাকি তিনজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, মঙ্গলবার শাল্লার কান্দিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রিসাইডিং অফিসার দায়িত্ব পান অপু রঞ্জন দাস। তিনি এই কেন্দ্রে আসার পর থেকে চব্বিশা গ্রামের ভোটারদের ঘোড়া প্রতীকে ভোট দেওয়ার জন্য নানাভাবে প্রচারণা চালান। পরে রাত বাড়ার সঙ্গে সঙ্গে ওই প্রিসাইডিং অফিসারসহ চারজন চব্বিশা কেন্দ্রের সামনে ঘোড়া প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের টাকা বিতরণ করেন। গ্রামবাসী বিষয়টি বুঝতে পেরে তাঁকে আটক করে খবর দিলে পুলিশ এসে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘোড়া প্রতীকের পক্ষে টাকা বিতরণের অভিযোগ সহকারী প্রিসাইডিং অফিসার অপু রঞ্জন দাসসহ চারজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আলমগীর হোসেন বলেন, ‘এ ঘটনায় চব্বিশা গ্রামে কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। চারজনের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য এজাহার তৈরি করা হচ্ছে। নির্বাচনে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। যেখানে অনিয়ম হবে সেখানেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আমাদের লোকজন তৎপর রয়েছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে