সুনামগঞ্জের দিরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় গ্রামের অন্তত ৪০ জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে ২টার দিকে উপজেলার রফিনগর ইউনিয়নের রফিনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ হারুন মিয়া (৬০) রফিনগর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক ছিলেন।
দুই গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালের দিকে রফিনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান রেজুয়ান ও মির্জাপুর ইউপির সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীরের মধ্যে সরকারি খাস জমি নিয়ে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে দুই গ্রামের মধ্যে থাকা ওই জমির ডোবায় রফিনগর গ্রামের এক বাসিন্দা খড়কুটো ফেলতে যান। এ সময় মির্জাপুর গ্রামের বাসিন্দারা বাধা দেন। ওই স্থানে দুই গ্রামের চার থেকে পাঁচজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে উভয় গ্রামের শতাধিক মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় ৪০ জন আহত ও একজন নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, জমি সংক্রান্ত জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছে। দুই গ্রামের মধ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১ সেকেন্ড আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে