সুনামগঞ্জের শান্তিগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুনের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আজ শনিবার সকালে তাঁদের আটক করে পুলিশ। তবে এ ঘটনায় আজ শনিবার দুপুর পর্যন্ত থানায় মামলা হয়নি।
আটক ব্যক্তিরা হলেন সিচনি এলাকার ইয়াসিন মুনশির ছেলে আব্দুল কাহহার (৫৫) ও গিয়াস উদ্দিনের ছেলে মো. মোজাম্মেল হক (২৩)।
এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিচনি এলাকায় ওই হত্যার ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রুমন মিয়া (৪০)। তিনি সিচনি গ্রামের হুসমত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিচনি পয়েন্টের সুনামগঞ্জ-জগন্নাথপুর মহাসড়কে দরগাপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুফি মিয়ার ছেলে ফাহিম মিয়া (৩০) ও নাঈম মিয়ার (২৫) সঙ্গে একই ইউপির ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য জামিল আহমদ পায়েল ও রুমন মিয়ার জমি নিয়ে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে চেয়ারম্যানের ছেলে ফাহিম ও তাঁর সহযোগী নাইম ছুরি দিয়ে রুমন ও পায়েলকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুমন মিয়াকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২৩ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে