সুনামগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করে হত্যার দায়ে স্বামী রাসেল মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন এ রায় দেন। একই আদালতে পৃথক দুটি ধর্ষণ মামলায় আরও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নান্টু রায় হত্যা মামলা ও পৃথক দুটি ধর্ষণ মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘এসব রায় দৃষ্টান্ত হয়ে থাকবে। এমন রায়ের ফলে সমাজের মানুষ সচেতন হবে এবং যেকোনো অপরাধ করা থেকে বিরত থাকবে।’
মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৯ ডিসেম্বর সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের সফিক মিয়ার ছেলে রাসেল মিয়ার সঙ্গে বিয়ে হয় একই গ্রামের মহনমালা বেগমের। বিয়ের সময় মোহনমালার বায়স ছিল ২২ বছর। বিয়ের পর থেকে প্রায় সময়ই যৌতুকের জন্য মহনমালা বেগমকে মারধর করতেন স্বামী রাসেল মিয়া। এরই একপর্যায়ে ২০১৮ সালের ২৮ জুন মহনমালাকে রক্তাক্ত অবস্থায় মৃত পান পরিবারের সদস্যরা। পরে ৮ জুলাই জামালগঞ্জ থানায় মহনমালার মা রেছনা বেগন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
অন্যদিকে ২০১৬ সালের ২৪ অক্টোবর সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে এক গৃহবধূকে ধর্ষণের দায়ে একই উপজেলার খলিল আহমদকে যাবজ্জীবন এবং আরও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। এ ছাড়া সদর উপজেলার কৃষ্ণনগর গ্রামে তরুণীকে ধর্ষণের দায়ে আব্দুর রহমান নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়। এই টাকা ভিকটিম পাবে বলে জানায় আদালত।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৫ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৮ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে