
সুনামগঞ্জের দিরাই উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ১৫ জন গুলিবিদ্ধসহ ২৫ ব্যক্তি আহত হয়েছেন। আজ রোববার দুপুরে দিরাই উপজেলার বনভূমি গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে দিরাই ও সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, সাবেক চেয়ারম্যান লুৎফুর ও বীর মুক্তিযোদ্ধা আশিক মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ছিল। আজ স্কুল ও মাদ্রাসার জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অবৈধ অস্ত্র দিয়ে গুলি ছুড়লে উভয় পক্ষের ১৫ জন গুলিবিদ্ধসহ মোট ২৫ ব্যক্তি আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ‘দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক পক্ষের ১৪ ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে, অপর পক্ষের একজন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। গ্রামটির পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে