
সিরাজগঞ্জ সদর উপজেলায় প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশের এক এএসআইসহ পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ছোনগাছা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি প্রাইভেট কার বাজারের ভেতর দিয়ে প্রবেশের সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহনই ক্ষতিগ্রস্ত হয় এবং মোটরসাইকেল আরোহীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।
আহতদের মধ্যে মোটরসাইকেলের তিন আরোহী এবং প্রাইভেট কারে থাকা সদর থানার এএসআই আব্দুর রাজ্জাকসহ মোট পাঁচজন রয়েছেন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। এএসআই ছাড়া বাকি আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সদর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মর্জিনা আজকের পত্রিকাকে বলেন, আমাদের একজন এএসআই আব্দুর রাজ্জাক আহত হয়েছেন, তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে। গাড়িটি ঘটনাস্থলেই রয়েছে। ক্ষতিগ্রস্ত যান উদ্ধারে পুলিশ পাঠানো হচ্ছে। গাড়ি থানায় আনার পর ওসি স্যার মামলার সিদ্ধান্ত নেবেন।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১০ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৪২ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে