
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী অফিসে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার জামতৈল ইউনিয়নের জামতৈল গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত ওই অফিসে আগুনে দেওয়া হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ব্যানার, পোস্টার ও বাঁশের খুঁটি পুড়েছে।
ঘটনার পর শনিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
জামতৈল ইউনিয়ন জামায়াতের সহসভাপতি সুলতান মাহমুদ জানান, শুক্রবার রাত ১২টার পর তিনি অফিস থেকে চলে যান। ফজরের নামাজের সময় এসে দেখেন অফিসে আগুন দেওয়া হয়েছে। তবে কে বা কারা আগুন দিয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইউসুফ আলী বলেন, নির্বাচনী অফিসে আগুন দেওয়া হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ বলেন, সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কামারখন্দ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুন বলেন, জামতৈল গ্রামে জামায়াতের নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার বিষয়টি সরেজমিনে নিশ্চিত হওয়া গেছে। এটি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। এলাকার সব রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সতর্ক করা হয়েছে, যেন কেউ আচরণবিধি লঙ্ঘন না করেন। ঘটনাটি রিটার্নিং কর্মকর্তাকে জানানো হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৬ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে