
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আওতায় ২১ নভেম্বর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার।
আজ সকাল থেকে এই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কোটা-বৈষম্যের অভিযোগ এনে ৩৬ ঘণ্টার হরতাল শুরু করেছে ‘কোটাবিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকেরা’। আজ সকাল ৬টা থেকে হরতাল শুরু হয়।
প্রসঙ্গত, ১৯৯৭ সালের পার্বত্য চুক্তি অনুযায়ী, পার্বত্য চট্টগ্রামে সরকারের ২৫টি স্থানীয় দপ্তর এবং ৩০টি কার্য পরিচালনার দায়িত্ব পায় পার্বত্য জেলা পরিষদ। তার মধ্যে প্রাথমিক শিক্ষা বিভাগও অন্তর্ভুক্ত রয়েছে। ২১ নভেম্বর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৪ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে