রাঙ্গামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্যদের মধ্যে ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়েছে। উপজেলার সাজেক ইউনিয়নের গণ্ডারামছড়া এলাকায় আজ রোববার বিকেলের এই ঘটনায় একটি শিশু (৭) গুলিবিদ্ধ হয়েছে।
সাজেক ইউনিয়নের সিয়ালদাহ লুই এলাকার ইউপি সদস্য জোপ্পুইথাং ত্রিপুরা গোলাগুলির বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর ৩টা থেকে থেমে থেমে আনুমানিক ২৫০-৩০০টি গুলির শব্দ শোনা যায়। শব্দে আতঙ্কিত হয়ে দৌড়ে ঘরে ফেরার পথে রোমিও ত্রিপুরা নামের একটি শিশু গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বিজিবির সিয়ালদাহ লুই বিওপিতে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে সাজেক রুইলুই অস্থায়ী হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
গুলিবিদ্ধ রোমিও ত্রিপুরা গণ্ডারামছড়া এলাকার ফবেন ত্রিপুরার ছেলে। সাজেক থানার সার্কেল অফিসার ও রাঙ্গামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল গুলির বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত শিশুটির চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা করা হচ্ছে।
এর আগে, গত ৪ ফেব্রুয়ারি সাজেকের মাচালং ব্রিজ পাড়ায় ইউপিডিএফের দুই সদস্য দীপায়ন চাকমা ও আশিষ চাকমাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এই হত্যাকাণ্ডের জন্য জেএসএসকে দায়ী করে ইউপিডিএফ।
এদিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তিন দিনের অবকাশ যাপনে সাজেক অবস্থান করছেন। এ কারণে সাজেকসহ আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি নজরদারি বাড়ানো হয়েছে। এর মধ্যেই পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ ও জেএসএস এর মধ্যে ভয়াবহ এই বন্দুক যুদ্ধের ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৬ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে