জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে করা মামলায় কারাগারে থাকা রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখা গত বুধবার (৮ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব ফারজানা মান্নানের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, আব্বাস আলীর বিরুদ্ধে বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে মামলা হয়েছে। তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন, তাঁর বিরুদ্ধে পৌরসভার ১২ জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব এনেছেন এবং তাঁকে গত ২৫ নভেম্বর কারণ দর্শানোর নোটিশ করা হলেও তিনি কোনো জবাব দেননি। সেজন্য স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ৩১ উপধারা (১)-এর প্রদত্ত ক্ষমতাবলে আব্বাস আলীকে মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
সম্প্রতি বঙ্গবন্ধুর ম্যুরাল করলে ‘পাপ হবে’—আব্বাস আলীর এমন বক্তব্যের অডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর জেরে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গত ১ ডিসেম্বর তাঁকে গ্রেপ্তার করা হয়। পর পর দুবার নৌকা নিয়ে কাটাখালী পৌরসভার মেয়র নির্বাচিত হওয়া আব্বাস আলীকে এরই মধ্যে আওয়ামী লীগের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এদিকে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও আনেন পৌরসভার সব কাউন্সিলর। আর দায়ের হওয়া মামলায় আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে বৃহস্পতিবার তাঁকে আবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৩ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৭ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে