
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (রামেবি) নিয়োগ স্বচ্ছ প্রক্রিয়ায় হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত উপাচার্য (ভিসি) ডা. জাওয়াদুল হক। দায়িত্ব গ্রহণের পর আজ রোববার রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
আজ বেলা ১১টার দিকে বিভাগীয় কন্টিনিউইং এডুকেশন সেন্টারে এ সভার আয়োজন করা হয়। সভায় উপাচার্য বলেন, নতুন এই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস ও ভবন নির্মাণ, পোস্টগ্র্যাজুয়েশন কোর্স চালু এবং গবেষণা কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে।
ডা. জাওয়াদুল হক বলেন, ‘রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার প্রধান উদ্দেশ্য ছিল তিনটি। যার মধ্যে অন্যতম রাজশাহী জেলা ও আশপাশের প্রায় দুই কোটি মানুষকে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে ১ হাজার ২০০ শয্যা একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ, চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যবিষয়ক জনবল তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি, ১০টি ফ্যাকাল্টি চালু করা এবং চিকিৎসাসেবার মানকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করা। বিগত দিনে নানা অনিয়ম, দুর্নীতি ও সমালোচনার ফলে প্রতিষ্ঠার আট বছরেও পরিকল্পনার কোনো কিছুই বাস্তবে আলোর মুখ দেখেনি।’
উপাচার্য আরও বলেন, ‘আমি সবে দায়িত্ব গ্রহণ করেছি। আশা-আকাঙ্ক্ষার জায়গাগুলো নিয়ে কাজ করব এবং দ্রুতই রামেবির ভৌত অবকাঠামো নির্মাণ করে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটির সামগ্রিক উন্নয়ন বাস্তবায়িত করব।’
মতবিনিময় সভায় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৫ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৫ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে