নওগাঁ জেলায় মোট ৮৬ হাজার ২৩৪ জন অটিজম ও প্রতিবন্ধী রয়েছে। এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী রয়েছে ৪৮ হাজার ৪৬১ জন। আজ মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভায় এ তথ্য জানানো হয়।
সভায় আরও জানানো হয়, এ জেলায় অটিজমের সংখ্যা ১ হাজার ৫৬১। এ ছাড়া দীর্ঘস্থায়ী মানসিক অসুস্থতাজনিত প্রতিবন্ধী রয়েছে ৩ হাজার ৩৫, দৃষ্টিপ্রতিবন্ধী ১২ হাজার ৪০, বাকপ্রতিবন্ধী ৩ হাজার ৭৭১, বুদ্ধিপ্রতিবন্ধী ৫ হাজার ৯১৩, শ্রবণপ্রতিবন্ধী ৩ হাজার ২৭১, শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধী ২১৪, সেরিব্রাল পালসি ২ হাজার ৯৯২, বহুমাত্রিক প্রতিবন্ধী ৪ হাজার ৪৯১, ডাউন সিমড্রোম ৭২ এবং অন্যান্য রয়েছে আরও ৪১৩ জন।
জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা অধিদপ্তর এবং প্রতিবন্ধী ও সাহায্য কেন্দ্র যৌথভাবে এই সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক নূর মোহাম্মদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সোহেল রানা। আলোচনা করেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহতাসিম বিল্লাহ, আশার আলো অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অছিম উদ্দিন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট সুলতানা তামান্না প্রমুখ।
বক্তারা বলেন, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু-কিশোরদের সম্ভাবনাগুলোকে চিহ্নিত করে সঠিক পরিচর্যা, শিক্ষা, প্রশিক্ষণ ও স্নেহ-ভালোবাসা দিয়ে মানবিক পরিবেশে গড়ে তোলা হলে তারাও পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে উঠবে। এ জন্য সকলকে সচেতন হয়ে এসব শিশু-কিশোরের পাশে থাকার আহ্বান জানানো হয়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে