রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। আজ বুধবার বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। আবার কিছু কিছু কেন্দ্রের ভেতরে বিকেল ৪টার পরও ভোটার থাকার কারণে ভোট গ্রহণ চলে। তবে অল্প সময়ের মধ্যেই এসব কেন্দ্রের ভোট গ্রহণ শেষ হবে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আজ বুধবার সকাল ৮টা থেকে শহরের ১৫৫টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়। কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, বিকেল পর্যন্ত ৪৫ থেকে ৬০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। বিভাগীয় স্টেডিয়াম ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে, বেলা সাড়ে ৩টায় এখানে প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে। এই কেন্দ্রের মোট ভোটার ছিলেন ২ হাজার ১০৮ জন। এর মধ্যে ১ হাজার ৪০ জন ভোট দিয়েছেন।
রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বেলা ৩টা পর্যন্ত ৬২ শতাংশ ভোট পড়ে। এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার তন্ময় কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, এখানে মোট ভোটার ১ হাজার ৪৩৬ জন। এর মধ্যে ৮৯১ জন ভোট দিয়েছেন বেলা ৩টা পর্যন্ত। সব কেন্দ্রের ফলাফল সমন্বিতভাবে প্রকাশ করা হবে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন থেকে।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, বেশির ভাগ কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয়ে গেছে। কিছু কিছু কেন্দ্রে ভোট গ্রহণের সময় শেষেও ভেতরে ভোটার আছেন। এ কারণে সেখানে ভোট চলছে। তবে এ রকম কেন্দ্রগুলোরও ভোট গ্রহণ দ্রুত শেষ হয়ে যাবে।
এর আগে সকাল ৮টা থেকে শহরের ৩০টি ওয়ার্ডের ১৫৫টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়। এই নির্বাচনে তিনজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া ১১২ জন সাধারণ কাউন্সিলর ও ৪৬ জন সংরক্ষিত নারী আসনের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনাকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে তাকে বলতে শোনা যায়, ‘ধরবেন, ধরে ধরে আমাদের বলবেন।’
৪৪ মিনিট আগে
ময়মনসিংহে নির্মাণাধীন ভবনের মালামাল কিনতে অস্বীকৃতি জানানোয় এক ব্যাংক কর্মকর্তা ও তাঁর স্ত্রীসহ কয়েকজনকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে আজ সোমবার (১৫ জুন) দুপুরে থানায় একটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর কামরাঙ্গীরচরে পারিবারিক বিরোধের জেরে মোহাম্মদ (২৭) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার (১৫ জুন) রাত সোয়া ৮টার দিকে কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় ফুটবল খেলার সময় বজ্রপাতে মো. অন্তর (২২) নামের এক যুবক মারা গেছেন। আজ সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ৩টার দিকে শিবগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চক দৌলতপুর মণ্ডলটোলা এলাকায় হাজি আমিনুল মোল্লার আমবাগানে এ ঘটনা ঘটে। নিহত অন্তর আলী একই এলাকার আব্দুল মান্নানের ছেলে।
২ ঘণ্টা আগে