
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় একসঙ্গে তিনটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন মোসা. নুসরাত জাহান (২০) নামে এক গৃহবধূ। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার ইন্দেরহাট বন্দরের একটি বেসরকারি হাসপাতালে এই তিন শিশুর জন্ম হয়।
নুসরাত জাহান উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের বালিহারি গ্রামের বিদ্যুৎমিস্ত্রি মো. শরিফুল ইসলাম উজ্জ্বলের স্ত্রী। একসঙ্গে তিনটি কন্যাসন্তানের জন্মে পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেলেও মা ও নবজাতকদের চিকিৎসাসহ পরিচর্যার খরচ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে দিনমজুর পরিবারটি।
নুসরাত জাহানের শ্বশুর মো. মোজাম্মেল মিয়া বলেন, ‘আমার ছেলের বিয়ের পর এটাই প্রথম সন্তান। একসাথে তিনটি নাতনি হওয়ায় আমরা খুব খুশি। তবে আমার ছেলে দিনমজুর হওয়ায় চিকিৎসা ও পরিচর্যার খরচ নিয়ে কিছুটা চিন্তায় আছি।’
নুসরাতের স্বামী শরিফুল ইসলাম উজ্জ্বল বলেন, ‘মহান আল্লাহ আমাদের ঘরে একসাথে তিনটি মেয়েসন্তান দিয়েছেন এতে আমি অনেক খুশি। আমি পেশায় একজন বিদ্যুৎমিস্ত্রি। বাচ্চাদের জন্মের পর শিশুবিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে হয়েছে। এ জন্য দেড় হাজার টাকা দিতে হয়েছে। আল্লাহর রহমতে স্ত্রী ও সন্তানেরা এখন মোটামুটি সুস্থ আছে।’
নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহমেদ বলেন, ‘আমি ওই প্রাইভেট হাসপাতালে চেম্বার করি। সন্ধ্যার দিকে ওই গৃহবধূর কোলজুড়ে ফুটফুটে তিনটি কন্যাসন্তান এসেছে। তারা বর্তমানে মোটামুটি সুস্থ আছে। আমার ডাক্তারি জীবনে এমন ঘটনা খুব কম দেখা যায়, বিষয়টি বেশ বিরল।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১৮ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩১ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে