
পিরোজপুরের নেছারাবাদে কাঠবোঝাই ট্রলার ডুবে মারা যাওয়া চালক কামাল বাহাদুরের (৩৮) পরিবারের পাশে দাঁড়িয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর। রোববার (২৪ মে) সকালে নাজিরপুর উপজেলার মনোহরপুর গ্রামে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে মারা যাওয়া ব্যক্তির পরিবারের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়।
রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় প্রতিমন্ত্রী সশরীর উপস্থিত থাকতে না পারলেও তাঁর নির্দেশনায় স্থানীয় নেতারা মারা যাওয়া ব্যক্তির স্ত্রী ও চার কন্যাসন্তানের খোঁজখবর নেন। এ সময় মোবাইল ফোনে নিহত কামাল বাহাদুরের বৃদ্ধ বাবার সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী।
মারা যাওয়া কামাল বাহাদুর পিরোজপুরের নাজিরপুর উপজেলার দেউলবাড়ী দোবড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মনোহরপুর গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল হালিম বাহাদুরের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, মারা যাওয়া ব্যক্তির স্ত্রী মহিমা বেগম এবং চার কন্যাসন্তান রয়েছে। বড় মেয়ে মাইশা আক্তার সাথী (১৩) সপ্তম শ্রেণিতে, মেজ মেয়ে সামিয়া (৯) দ্বিতীয় শ্রেণিতে এবং সেজ মেয়ে ইভা (৬) প্রথম শ্রেণিতে অধ্যয়নরত। সবচেয়ে ছোট মেয়ে চাঁদনীর বয়স মাত্র ১৮ মাস।
স্থানীয় নেতারা জানান, প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর ভবিষ্যতেও এই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এই সহায়তা পরিবারটিকে কিছুটা হলেও সান্ত্বনা ও ভরসা দেবে।
এ সময় প্রতিমন্ত্রীর পক্ষে উপস্থিত ছিলেন স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম ফরিদ, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদার, পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি জসিম বাহাদুর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আজাহারুল ইসলাম টুটুল, সেলিম মিয়াসহ অন্য নেতারা।
উল্লেখ্য, ২১ মে দিবাগত রাতে নেছারাবাদের বালিহারী খালে কাঠবোঝাই ‘ফিয়ানা-ফাতেমা’ নামের একটি স্টিলবডির ট্রলার প্রবল স্রোতে ডুবে যায়। এতে ঘুমন্ত অবস্থায় থাকা ট্রলারচালক কামাল বাহাদুরের মৃত্যু হয়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে