
তরমুজবোঝাই ট্রলারে ডাকাতির চেষ্টাকালে সশস্ত্র জলদস্যুর সঙ্গে ব্যবসায়ী ও চাষিদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গণপিটুনিতে এক জলদস্যুর মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে তেঁতুলিয়া নদীর বাউফল অংশে এ ঘটনা ঘটে।
নিহত জলদস্যুর নাম মো. কবির। তিনি ভোলা সদর উপজেলার দক্ষিণ বালিয়া এলাকার বাসিন্দা।
বাউফল থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ব্যবসায়ী শহিদুলসহ তিনজন বরিশালে চিকিৎসাধীন।
পুলিশি হেফাজতে জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা আড়াইটার দিকে গণপিটুনিতে আহত কবিরের মৃত্যু হয়েছে। সন্ধ্যায় তাঁর পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ। নিহত কবিরের দলের সদস্যরা পেশাদার ডাকাত বলে জানান তিনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, গলাচিপা উপজেলা থেকে তরমুজ নিয়ে চাঁদপুর যাচ্ছিলেন ব্যবসায়ী শহিদুল মাতব্বরসহ আটজন। ট্রলারটি তালতলায় পৌঁছালে সশস্ত্র জলদস্যুরা ডাকাতির চেষ্টা করে। প্রতিরোধ গড়ে তুললে তাদের মধ্যে সংঘর্ষ হয়। ধারালো অস্ত্র দিয়ে তরমুজের ট্রলারের প্রায় সবাইকে কুপিয়ে জখম করা হয়। আহত হয় কয়েক জলদস্যুও।
একপর্যায়ে জলদস্যুরা নদীতে ঝাঁপ দেয়। কিন্তু শহিদুলরা জলদস্যু কবিরকে জাপটে ধরে রাখেন। ইতিমধ্যে ট্রলারটি ধুলিয়া লঞ্চঘাটে পৌঁছায়। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে তাঁদের উদ্ধার করেন। এ সময় জলদস্যু কবিরকে গণপিটুনি দেয় স্থানীয় জনতা। ওই ট্রলারে ১০ হাজার তরমুজ ছিল। অন্য জলদস্যুদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় থানা-পুলিশ।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘জলদস্যুদের হামলায় ব্যবসায়ী শহিদুল মাতব্বর, ফিরোজ মাতব্বর, বারেক মাতব্বর, ফরহাদ হোসেন, হাবু পেশকার, ফয়সাল, মেহেদি ও সেলিম আহত হয়েছেন। তাঁরা চাঁদপুর ও গলাচিপার বাসিন্দা। তরমুজবোঝাই ট্রলারটি আইনি প্রক্রিয়া শেষে দ্রুত ছেড়ে দেওয়া হবে।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১১ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৪৩ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে