
পটুয়াখালীর মির্জাগঞ্জে সাপের ছোবলে মজিদবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমিরের মৃত্যু হয়েছে। রোববার উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের তারাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জামায়াতের আমিরের নাম মো. সুলতান আহমেদ (৫৮)। তিনি সুলতানাবাদ দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও মজিদবাড়িয়া ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সকালে গরুর জন্য ঘাস আনতে যান সুলতান। এ সময় হঠাৎ তাঁকে বিষধর একটি সাপ ছোবল দেয়। পরে তাঁকে স্বজনেরা উদ্ধার করে পার্শ্ববর্তী বরগুনা জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মির্জাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সিরাজুল ইসলাম বলেন, ‘সুলতান আহমেদ আমার একজন রাজনৈতিক সহচর ছিলেন। রোববার সকালে গরুর জন্য ঘাস আনতে গিয়ে তাঁকে সাপে ছোবল দেয়। পরে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়। তিনি স্ত্রী ও তিন কন্যা রেখে গেছেন। সোমবার সকালে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৮ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে