
পটুয়াখালী জেলা কারাগারের ব্যারাক থেকে সাজেদুর রহমান মিলন (৪২) নামের এক কারারক্ষীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার কারারক্ষীদের ব্যারাক থেকে লাশটি উদ্ধার করা হয়।
সাজেদুর রহমান শেরপুর জেলার শ্রীবরদী থানার বাসিন্দা। তাঁর বাবা মো. সাইফুল ইসলামও কারারক্ষী ছিলেন। তিনি এক ছেলে ও দুই কন্যাসন্তানের বাবা। তিনি গত ৩১ ডিসেম্বর ময়মনসিংহ থেকে বদলি হয়ে চলতি বছরের ১২ জানুয়ারি পটুয়াখালী জেলা কারাগারে যোগ দেন।
কারাগার সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে সাজেদুর রহমানের ডিউটি শুরু হয় এবং সন্ধ্যা ৬টায় শেষ হয়। ডিউটি শেষে তিনি বাসায় না ফেরায় স্ত্রী ফাহিমা বেগম কারাগারে গিয়ে তাঁকে খুঁজতে শুরু করেন।
অনেক খোঁজাখুঁজির পর কারারক্ষীরা নিচতলার একটি ব্যারাকের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাঁকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ফাহিমা বেগম অভিযোগ করে বলেন, ‘সাজেদুর রহমান বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। এ কারণে তিনি কারাগারের জেলার মো. লাভলু স্যারের কাছে ছুটির আবেদন করেন। কিন্তু জেলার স্যার ছুটি না দিয়ে উল্টো অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বান্দরবানে বদলির হুমকি দেন।’
তিনি বলেন, ‘স্যার যদি আমার স্বামীকে ছুটি দিতেন, তবে আজ এমনটা হতো না।’
সহকর্মী কারারক্ষীদের ধারণা, ঈদের ছুটির আবেদন নামঞ্জুর হওয়া, উপরন্তু অপমানজনক ভাষায় গালিগালাজ ও বদলির হুমকির কারণে মানসিক চাপে তিনি ‘আত্মহত্যা’ করেছেন। বিষয়টি নিশ্চিত হতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে।
এ ব্যাপারে কথা বলতে কারাগারের জেলার মো. লাভলুর মোবাইল ফোনে একাধিকবার কল দিয়ে সাড়া না পাওয়ার তাঁর বক্তব্য জানা যায়নি। তবে জেল সুপার মো. মাহবুবুল আলম বলেন, ‘ঘটনার বিষয়ে আমরা তদন্ত করছি। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা নিশ্চিত হওয়ার জন্য তার সহকর্মী ও পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে।’
পটুয়াখালীর পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, ‘সাজেদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়টি শুনেছি। বর্তমানে তার পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
৯ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৪১ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে