
পটুয়াখালীর লেবুখালীতে পায়রা নদীর ওপর দৃষ্টিনন্দন সেতু নির্মাণে সাশ্রয় হতে যাচ্ছে ২৫ থেকে ৩০ কোটি টাকা। চলতি বছরের অক্টোবর মাসেই কাজ শেষ হবে। এরই মধ্যে মূল সেতু দুই পাড়ে সংযুক্ত হয়েছে। এখন চলছে নদীশাসনসহ আনুষঙ্গিক কার্যক্রম। সেতুটি চালু হলে দক্ষিণাঞ্চলের সঙ্গে সারা দেশের নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হবে।
বরিশাল-পটুয়াখালী সড়কের পায়রা নদীর ওপর ২০১৬ সালে লেবুখালী-পায়রা সেতুর নির্মাণকাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘লনজিয়ান রোড অ্যান্ড ব্রিজ কনস্ট্রাকশন’ এই সেতু নির্মাণ করছে। ১ হাজার ৪৭০ মিটার দৈর্ঘ্য এবং ১৯ দশমিক ৭৬ মিটার প্রস্থের এই সেতু কেব্ল দিয়ে দুই পাশে সংযুক্ত করা হয়েছে। ফলে নদীর মাঝখানে একটি মাত্র পিলার ব্যবহার করা হয়েছে।
কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট, ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং বাংলাদেশ সরকারের যৌথ বিনিয়োগে মূল সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ১৭০ কোটি টাকা।
পায়রা সেতু প্রকল্পের পরিচালক (পিডি) মোহাম্মদ আবদুল হালিম বলেন, ‘মূল সেতুর জন্য ১ হাজার ১৭০ কোটি টাকার চুক্তি রয়েছে। ব্যয় এখনো সম্পূর্ণ হিসাব করা হয়নি। আগামী দুই মাসের মধ্যে সম্পূর্ণ হিসাব করা হবে। কাজের ধরনে আমাদের এত টাকার প্রয়োজন হবে না। আমার ধারণা, ২৫ থেকে ৩০ কোটি টাকা সাশ্রয় হবে।’
নির্মাণাধীন সেতুর কাজের জন্য ফেরিঘাট এলাকায় ভোগান্তির বিষয়ে তিনি বলেন, ‘বরিশাল প্রান্তে কোনো ধরনের ভোগান্তি নেই। পটুয়াখালী অংশে কিছু ভোগান্তি রয়েছে। সেতুর ডেভেনশনগুলো নিচু, আর কাজ যেহেতু চলমান, সে ক্ষেত্রে ফেরিঘাটে একটু ভোগান্তি থাকবে। সাধারণের ভোগান্তির জন্য কর্তৃপক্ষ দুঃখিত। দুই মাস পর সব ভোগান্তি দূর হবে। যানবাহন চলাচল সচল রাখতে সেতুর দুই পাড়ে কর্তৃপক্ষ সচেষ্ট রয়েছে। ঠিকাদারকে সে ধরনের নির্দেশনা সব সময় প্রদান করা হচ্ছে। আমরা প্রতিদিন প্রকল্প এলাকা পরিদর্শন করি, যাতে কোনো স্থানে মানুষের ভোগান্তি পোহাতে না হয়।’
দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্নের পায়রা সেতুতে যানবাহন চলাচল সম্পর্কে তিনি বলেন, ‘সবকিছু ঠিক থাকলে আগামী ৩১ অক্টোবরের মধ্যে নির্মাণকাজ শেষ হলে নির্দিষ্ট সময়ের মধ্যে উন্মুক্ত করা হবে।’

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
৯ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৪১ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে