
পটুয়াখালীর কলাপাড়ায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের ওপর অর্ধভঙ্গুর অবস্থায় রয়েছে একটি স্লুইসগেট। চলতি বর্ষায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস কিংবা স্বাভাবিক জোয়ারের চেয়ে অতিরিক্ত পানিতে স্লুইসগেটসহ বেড়িবাঁধটি সম্পূর্ণ ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে। এটি ভেঙে গেলে ফসলি জমির ক্ষতিসহ ৮-১০টি গ্রামের কয়েক হাজার মানুষ বিপদে পড়বে।
উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের ৪৭/৫ পোল্ডার নম্বরের স্লুইসগেটটি স্থানীয়দের কাছে কালামের স্লুইস নামে পরিচিত। গ্রামবাসী অতি দ্রুত এটিকে সংস্কারের দাবি জানিয়েছেন।
সরেজমিন দেখা যায়, উপজেলার লালুয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজার থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে বেড়িবাঁধসংলগ্ন স্লুইসগেটটি অবস্থিত। কিছুদিন আগের নিম্নচাপ এবং অতিরিক্ত জোয়ারের পানিতে বেড়িবাঁধসহ স্লুইসগেটটি প্রায় অর্ধেকের বেশি ভেঙে গেছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে অতিরিক্ত পানিতে হলে যেকোনো সময় স্লুইসগেটটি পুরোপুরি ভেঙে যেতে পারে। এতে ওই ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে যাবে। স্থানীয় বদ্দর পহল্লান, ইব্রাহিম প্যাদা, ফরিদ বিশ্বাস ও চম্পা বেগমসহ অনেকেই জানান, স্লুইসগেটটি খুবই খারাপ অবস্থায় রয়েছে। যেকোনো সময় এটি সম্পূর্ণ ভেঙে গেলে গ্রামে পানি ঢোকার আশঙ্কা রয়েছে। এতে ফসলি জমিরও ব্যাপক ক্ষতি হবে। অতি দ্রুত বেড়িবাঁধসহ স্লুইসগেটটি সংস্কারের দাবি জানান তাঁরা।
স্থানীয় ইউপি সদস্য মো. মাসুদ বলেন, বেড়িবাঁধসংলগ্ন এই স্লুইসগেটটি খুবই দুর্বল অবস্থায় রয়েছে। যেকোনো সময়ে এটি ভেঙে কয়েকটি গ্রাম তলিয়ে যেতে পারে। অতি দ্রুত এটাকে সংস্কার করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন তিনি।
পানি উন্নয়ন বোর্ড কলাপাড়া নির্বাহী প্রকৌশলী মো. শাহ্ আলম বলেন, ‘বিগত জলোচ্ছ্বাসে চান্দুপাড়া এলাকায় ৪৭/৫ নম্বর স্লুইসগেটটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি আমরা জেনেছি।’ খুব দ্রুত এটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।

খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২১ মিনিট আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
৩১ মিনিট আগে
নওগাঁর ধামইরহাটে নিজেদের নামে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে শারীরিক ও মানসিক নির্যাতন এবং বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে তাঁর দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩৩ মিনিট আগে
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. একরামুল হক আজকের পত্রিকাকে বলেন, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভ্যাকসিন কিছুদিন আগে ফুরিয়ে গেছে। কয়েক দিনের মধ্যেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন চলে আসবে।
৩৫ মিনিট আগে