মধ্যপ্রাচ্যের দেশ ওমানে বাংলাদেশি এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সফি উল্যাহ শাকিল নামের ওই যুবক মাসকাট শহরে থাকতেন। তাঁর বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার করালিয়া এলাকায়।
স্থানীয় সময় শনিবার সকালে ওমানের মাসকাট শহরের নির্মাণাধীন একটি ভবনে শাকিলের ঝুলন্ত লাশ পাওয়া যায়। তাঁর স্বজনদের ধারণা, প্রেমের সম্পর্কে জড়িয়ে কোনো কারণে তিনি আত্মহনন করেছেন।
মৃত শাকিলের ছোট ভাই আবদুল্লাহ জানান, কাজের জন্য শাকিল ১১ মাস আগে ওমানের মাসকাট শহরে যান। সেখানে তিনি ইলেকট্রিক পাইপ ফিটার হিসেবে কাজ করতেন। শনিবার সকালে মাসকাটে তাঁর থাকার ঘরের পাশে একটি নির্মাণাধীন ভবনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে শাকিলের লাশ উদ্ধার করে পুলিশ।
আবদুল্লাহ আরও জানান, শাকিল মারা যাওয়ার আগের দিনও পরিবারের সবার সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছিলেন। স্বজনদের ধারণা, তিনি দেশে এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। সেই মেয়ের সঙ্গে রাগ-অভিমানে তিনি আত্মহত্যা করেন। শাকিলের লাশ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন আবদুল্লাহ।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১২ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৪৪ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে