নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট পৌরসভার একটি পরিত্যক্ত স্থান থেকে শাহানাজ আক্তার প্রিয়তা (২১) নামে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১১টায় বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জামাইরটেক থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শাহনাজ আক্তার প্রিয়তা পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ভূঁইয়ার হাট এলাকার নবী হোসেনের মেয়ে। তিনি বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ইয়াছিন মোল্লা বাড়ি তাঁর নানা বাড়ি থেকে সরকারি মুজিব কলেজে স্নাতকে পড়তেন। সেই সঙ্গে তিনি বসুরহাট মডার্ন হসপিটালে শিক্ষানবিশ নার্স হিসেবে কাজ করতেন।
পুলিশ বলছে, স্থানীয় কিছু ব্যক্তি সকালে একটি পরিত্যক্ত জমিতে এক যুবতীর মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি কোম্পানীগঞ্জ থানাকে অবগত করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে লাশ ওই স্থানে ফেলে গেছে। তাঁর শরীরে আঘাতের কিছু চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৭ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে