
নোয়াখালীর চাটখিলে ফেসবুক লাইভে এসে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এক যুবলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের দারগার বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
ওই যুবলীগ কর্মীর নাম ইউসুফ দফাদার। তিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুন্দরপুরের দফাদার বাড়ির বাসিন্দা। তাঁকে আটকের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী।
স্থানীয় বাসিন্দারা জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর চাটখিল পৌর শহরের বিভিন্ন দেয়াল ও বিদ্যুতের খুঁটিতে জয় বাংলা স্লোগান লেখা পোস্টার সাঁটিয়ে আসছিলেন ইউসুফ। সেই সঙ্গে এগুলো বেশ কয়েকবার ফেসবুকে লাইভ করেছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের দারগার বাজার মোড়ে ইউসুফ স্লোগান দিচ্ছিলেন। এ সময় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের যুবদল কর্মী হানিফ গাজী প্রতিবাদ করেন। পরে বাজারের লোকজন হানিফকে সরিয়ে নেন। এরপর ইউসুফ ফেসবুক লাইভে পুনরায় স্লোগান দেন এবং যুবদল কর্মী হানিফকে দেখে নেওয়ার হুমকি দেন। এর কিছুক্ষণ পর চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফার নেতৃত্বে ইউসুফকে আটক করা হয়।
এ ব্যাপারে চাটখিল থানার ওসি ফিরোজ বলেন, ‘আমরা কয়েক দিন ধরে সন্ত্রাসী যুবলীগ কর্মী ইউসুফকে খুঁজছিলাম। আজ তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৩ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে