
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে দুই ছেলের বিরোধকে কেন্দ্র করে মায়ের লাশ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। অবশেষে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেমের হস্তক্ষেপে প্রায় ২০ ঘণ্টা পর লাশ দাফন সম্পন্ন হয়। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর এলাকার ইনু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাদপুর এলাকার মৃত মাওলানা সেলামত উল্ল্যাহর স্ত্রী আমেনা বেগম (৬৫) গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় নোয়াখালীর বেগমগঞ্জ এলাকায় তাঁর মেয়ের বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তাঁর লাশ স্বামীর কবরের পাশে দাফনের জন্য নিজ বাড়ি শাহজাদপুর গ্রামে ইনু মিয়ার বাড়িতে নিয়ে আসা হয়। এ সময় দুই ছেলে নজিব উল্ল্যাহ ও সাইফুল্লার মধ্যে সম্পত্তি ভাগাভাগি নিয়ে তুমুল কলহ বেধে যায়। একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে মারামারি লেগে যায় এবং মায়ের লাশ দাফনে বাধা দেওয়া হয়। এলাকার লোকজন তাঁদের মায়ের লাশ দাফন সম্পন্ন করতে অনুরোধ করেও ব্যর্থ হন। খবর পেয়ে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম ঘটনাস্থলে গিয়ে দুই ভাইয়ের মধ্যে সমঝোতা করেন।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি মাওলানা বিল্লাহ বলেন, নজিব উল্ল্যাহ ও সাইফুল্লার মধ্যে মায়ের সম্পত্তি নিয়ে অনেক দিন ধরে বিবাদ চলছিল। এ বিষয়ে সমাজে একাধিকবার বসে মীমাংসার চেষ্টা করেও কোনো সমাধান না হওয়ায় আজ এ ঘটনা ঘটল।
কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমি দুই পক্ষকে বুঝিয়ে সমঝোতায় এনেছি। পরে বেলা ২টায় লাশ দাফনের ব্যবস্থা করা হয়।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৪ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে