
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে আবদুস সাত্তার বাদশা (২৫) নামে এক যুবকের হাতের কব্জি কেটে দেওয়ার অভিযোগ উঠেছে আপন বড় ভাই রমজান আলী মিশনের (৩২) বিরুদ্ধে।
মঙ্গলবার রাতে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চৌকিদারবাড়িতে এ ঘটনা ঘটে। আহত আবু মুন্সি ওই এলাকার নুর মোহাম্মদ মুন্সির ছোট ছেলে। এ ঘটনায় নুর মোহাম্মদ মুন্সির অপর দুই ছেলে নাসির মুন্সি (৪৫) ও বশির মুন্সি (৪০) আহত হয়েছেন।
ঘটনায় আহত আবদুস সাত্তার বাদশার স্ত্রী নুসরাত জাহান নুপুর (১৯) বাদী হয়ে সাত্তারের বড় ভাই রমজান আলী মিশনকে প্রধান আসামি করে ছয় জনের নাম উল্লেখ করে কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, পৈতৃক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদীন ধরে বিরোধ। মঙ্গলবার রাতে মুঠোফোনে কথা বলতে বলতে বাড়িতে ডুকছিল বাদশা। এ সময় মিশনসহ অন্যরা গতি রোধ করে বাগ্বিতণ্ডার একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে বাদশাকে হাতের কব্জি, পা’সহ শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বাদশাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৬ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে