নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে মাটি কাটা গর্তে জমে থাকা পানিতে ডুবে নিহা ও জান্নাত নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে নরোত্তমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে আতিক উল্লাহ হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলো, ওই বাড়ির জোবায়েদের মেয়ে নিহা আক্তার (৩) ও একই বাড়ির ইউসুফের মেয়ে জান্নাত (৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে ওই বাড়ির পাশ থেকে মাটি কেটে বিক্রি করা হচ্ছিল। ফলে ওই কাটা অংশগুলোতে গর্তের সৃষ্টি হয়। গত কয়েকদিনের বৃষ্টিতে সেই গর্তে পানি জমে যায়। দুপুরে দুই শিশু একসাথে বাড়ির আঙ্গিনায় খেলতে খেলতে গর্তের কাছে চলে যায়। এক সময় সেখানে জমে থাকা পানিতে পড়ে যায় তারা। পরে পরিবারের সদস্যরা তাদের খুঁজতে শুরু করলে কিছুক্ষণ পর গর্তের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, নরোত্তমপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ফসলি জমিসহ বিভিন্ন জায়গা থেকে অপরিকল্পিতভাবে মাটি কাটা হচ্ছে। এ মাটি কাটার ফলে একদিকে যেমন ফসলের জমি নষ্ট হচ্ছে, তেমনি যে সড়কগুলো দিয়ে মাটি পরিবহন করা হয় সেগুলোর অবস্থাও ভয়াবহ। আর মাটি কাটার ফলে সৃষ্টি হওয়া গর্তগুলো শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজামুল উদ্দিন ভূঁইয়া বলেন, সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহতদের পরিবারের কোনও অভিযোগ নেই। ঘরের জন্য মাটি কাটার ওই গর্তে পড়ে তারা মারা যায়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে