
নোয়াখালী সদর উপজেলায় বাড়িতে ঢুকে গৃহবধূকে পিটিয়ে আহত করা সেই গ্রাম পুলিশ নুর হোসেনকে (৩০) আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কালাদরাপ ইউপির ১ নম্বর ওয়ার্ড থেকে তাঁকে আটক করা হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে গৃহবধূ নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর অভিযুক্ত গ্রাম পুলিশ নুর হোসেনকে তাঁর বাড়ি থেকে আটক করা হয়েছে। পরে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে মারধরের ৫৫ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, গ্রাম পুলিশ নুর হোসেন ভুক্তভোগী গৃহবধূকে একটি লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাচ্ছেন। এ সময় পাশে গৃহবধূর ছেলে কান্না করছিল। পরে নির্যাতিত ওই নারীকে উদ্ধার করতে এগিয়ে আসেন বাড়ির কয়েকজন নারী।
এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দিলে বুধবার বিকেলে ওই গ্রাম পুলিশকে শোকজ করা হয়। পরে আজ বৃহস্পতিবার সকালে সুধারাম মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নূর হোসেনকে আটক করে।
জানা গেছে, কালাদরাপ ১ নম্বর ওয়ার্ডের ইউনুছের বাড়ির সীমানা নিয়ে পার্শ্ববর্তী সাহাব উদ্দিনের বিরোধ চলছিল। গত ১৯ জুলাই সকালে গ্রাম পুলিশ নুর হোসেন ওই বাড়িতে গিয়ে টিনের সীমানাটি চার হাত উত্তরে সরিয়ে ফেলতে চাইলে তাতে বাধা দেন ভুক্তভোগী নারী। এ সময় নুর হোসেন তাঁকে প্রথমে অকথ্য ভাষায় গালমন্দ এবং পরে এলোপাতাড়ি মারধর করেন। পরে অসুস্থ অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে ২০ থেকে ২৪ জুলাই পর্যন্ত চিকিৎসা নেন ওই নারী। বুধবার ওই নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হলে সচেতন মহল ও প্রশাসনের নজরে আসে।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১০ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৪২ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে