
নোয়াখালীর মাইজদীতে সমাবেশে বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎবিভ্রাটে ক্ষোভ জানান গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। এ সময় নেতা-কর্মীরা নোয়াখালী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন। কয়েক মিনিট পরে বিদ্যুৎ লাইন সচল হয়।
ঘটনাটি ঘটে আজ শনিবার বিকেলে মাইজদীতে হরিনারায়ণপুর স্কুল মাঠে।
বিদ্যুৎ বন্ধ থাকার সময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর হ্যান্ড মাইকে বলেন, ‘ঢাকায় গিয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার সঙ্গে এ বিষয়ে কথা বলা হবে। বিদ্যুতের লাইন যারা বন্ধ করেছে তাদের চাকরিচ্যুত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদের দোসররা এখনো বিভিন্ন জায়গায় বসে আছে। আমার বক্তব্যের শুরুতেই ষড়যন্ত্র করে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে। বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে গণঅধিকার পরিষদের জোয়ার ঠেকানো যাবে না।’

এ সময় নোয়াখালী গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিলুজ্জামান, শহীদুল ইসলাম ফাহিম, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসান, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাদিম হাসান, শ্রমিক অধিকারের কেন্দ্রীয় সভাপতি আবদুর রহমান, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ফরহাদুল ইসলাম, যুব অধিকার পরিষদের সভাপতি ওসমান গনি রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদের সদস্য আব্দুজ জাহের। সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবদুর রহিম।
এদিকে বিদ্যুৎবিভ্রাটে বিষয়ে জানতে চাইলে নোয়াখালী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুল বাহার বলেন, ‘গণঅধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের বলা হয়েছিল ২টা থেকে ৫টা পর্যন্ত প্রোগ্রাম করবেন। কিন্তু ৫টার পরও প্রোগ্রাম চালিয়ে যাবেন, তা আমাদের অবগত করেননি। এখানে ভুল-বোঝাবুঝি হয়েছে। পরে তারা ফোন করার সঙ্গে সঙ্গে আমরা পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করেছি। এখানে ষড়যন্ত্রের কিছু নেই।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৬ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে