
নোয়াখালীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে হাম উপসর্গে মো. সামিত নামে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এটি জেলায় হাম উপসর্গে প্রথম মৃত্যুর ঘটনা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।
রোববার ভোর সোয়া ৪টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মারা যাওয়া সামিত জেলার সুবর্ণচর উপজেলার কাটাখালী গ্রামের মফিজুল হকের ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ফরিদ উদ্দিন চৌধুরী।
চিকিৎসকেরা জানান, শনিবার দুপুরে হাম উপসর্গ নিয়ে সামিতকে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, চলতি বছরের এপ্রিল মাসের শুরু থেকে এখন পর্যন্ত জেলায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৯১৫ শিশু চিকিৎসা নিয়েছে। এর আগে মৃত্যুর কোনো ঘটনা না ঘটলেও কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও চট্টগ্রামে পাঠানো হয়েছিল।
বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ১২০ শিশু চিকিৎসাধীন রয়েছে। প্রতিদিন গড়ে ২০ শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে। তবে হাসপাতালে বেড ও ওষুধের তীব্র সংকট রয়েছে। ফলে অধিকাংশ ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে অভিভাবকদের। এ ছাড়া চিকিৎসক, নার্স ও স্টাফ সংকটের কারণে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে