
জাতীয় সংসদে বিএনপিকে নিয়ে অশালীন মন্তব্য করায় নোয়াখালীর হাতিয়ায় সংসদ সদস্য (এমপি) আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঝাড়ু হাতে নিয়ে প্রতিবাদ এবং সংসদে হান্নান মাসউদের বিতর্কিত বক্তব্যের তীব্র নিন্দা জানায়।
এ সময় বক্তারা বলেন, একজন জনপ্রতিনিধির কাছ থেকে এমন দায়িত্বজ্ঞানহীন এবং অশালীন বক্তব্য কখনোই প্রত্যাশিত নয়। তাঁরা দাবি করেন, সংসদে অশালীন বক্তব্যের জন্য তাঁকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
বক্তারা আরও বলেন, ভুয়া তথ্য উপস্থাপন করে জাতিকে বিভ্রান্ত এবং রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। বক্তারা ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।

গাইবান্ধা জেনারেল হাসপাতালে রোগীদের মধ্যে নিম্নমানের খাবার বিতরণের অভিযোগ উঠেছে। প্রতিদিনের নাশতায় ডিম, পাউরুটি ও কলা দেওয়া হলেও তা খাওয়ার অযোগ্য বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। এদিকে আজ মঙ্গলবার সকালে হাসপাতালের পুরুষ ওয়ার্ডে সরবরাহ করা ডিমের মধ্যে বাচ্চার অস্তিত্ব পাওয়া গেছে বলে জানান রোগীরা।
২৬ মিনিট আগে
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সড়ক ও ফুটপাতে দোকানপাটের অবৈধ বর্ধিতাংশ উচ্ছেদে অভিযান চালাবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। আগামীকাল বুধবার থেকে আগামী রোববার পর্যন্ত এই অভিযান চলবে। আজ মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামে চাঁদা না পেয়ে ইউনুছ মিয়া নামের এক প্রবাসীকে জখম করার অভিযোগে চারজনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রামের দ্বিতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেনের আদালত এই আদেশ দেন।
১ ঘণ্টা আগে
বরিশালের কালাবদর নদীতে কোস্ট গার্ডের অভিযানে জেলেদের হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকেলে বরিশালের মেহেন্দীগঞ্জ ও ভোলা সদর উপজেলার সীমানাঘেঁষা কালাবদর নদীসংলগ্ন একটি খালের মধ্যে হামলাটি হয়। মৎস্য অধিদপ্তর ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, অধিদপ্তরকে না জানিয়ে কোস্ট গার্ড নিয়মবহির্ভূতভাবে অভিযানে
২ ঘণ্টা আগে