
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দেশে চাঁদাবাজ, মাস্তান, দখলবাজদের জায়গা নেই। তারেক রহমানের নির্দেশ, যারা এসব কাজে লিপ্ত থাকবে, সে যে–ই হোক না কেন তাকে বাধা দিতে হবে। তাদের বিএনপিতে কোনো জায়গা নেই। তাদের চিহ্নিত করে আইনের কাছে সোপর্দ করতে হবে।’
আজ বুধবার নোয়াখালীর সদর উপজেলার খলিফার হাট মাদ্রাসা মাঠে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের পর তিনি এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা চাই শান্তি। আমরা সকলকে নিয়ে এগিয়ে যাব। তারেক রহমান ৩১ দফার সংস্কারের যে প্রস্তাব দিয়েছেন, ওই প্রস্তাবের মধ্যে মৌলিক সমস্যার সমাধান আছে। এই সংস্কারে মধ্যে আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলনে আছে, সবাই ঐকমত্য পোষণ করেছে।
‘নতুন বাংলাদেশে নতুন যে মনোজগতের সৃষ্টি হয়েছে। এই মনোজগৎ বুঝতে হবে। মানুষের প্রত্যাশা বুঝতে হবে। যুবসমাজের আকাঙ্ক্ষা বুঝতে হবে। আগামী দিনের রাজনীতি ভিন্ন রাজনীতি হবে।’
তিনি বলেন, ‘আজকে ত্রাণ দিতে আমরা এসেছি। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে দেশের প্রত্যেকটি দুর্গত এলাকায় আমাদের নেতা–কর্মীরা ছুটে গেছেন। তাঁরা মানুষের পাশে দাঁড়িয়েছেন। আগামী দিনে পুনর্বাসনের ক্ষেত্রেও আমাদের চিন্তা আছে।’
বিএনপির এই নেতা বলেন, ‘আমরা আমাদের ক্ষুদ্র ক্ষমতায় চেষ্টা করে যাচ্ছি। কারণ, বিএনপির রাজনীতি হচ্ছে, দেশের জনগণের রাজনীতি। বিএনপির রাজনীতি হচ্ছে বাংলাদেশের মানুষের রাজনীতি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন, সকল ক্ষমতার উৎস জনগণ, তাই আপনারা কিন্তু দেশের মালিক। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনের বাংলাদেশ কীভাবে চলবে।’
এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৮ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১৫ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৩২ মিনিট আগে