
নেত্রকোনার মদনে কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকচাপায় রকি মিয়া (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে মদন-খালিয়াজুরি সড়কের সরকারি কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত রকি মিয়া নেত্রকোনার আটপাড়া উপজেলার বাউশা গ্রামের সোনা মিয়ার ছেলে। এ ঘটনায় ট্রাকসহ বিজয় নামের এক ব্যক্তি আটক রয়েছে। আটক ব্যক্তি ওই ট্রাকচালকের সহকারী।
আজ বুধবার মদন থানার উপপরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র ঘোষ দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনার আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকসহ থানায় একজন আটক রয়েছেন। মামলার প্রস্তুতি চলছে।’
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, রকি মিয়া মদন বাজারের রফিক ডেকোরেশনের দোকানে কাজ করতেন। গতকাল রাতে কাজ শেষে কুলিয়াটি থেকে দোকানে যাচ্ছিলেন তিনি। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাঁকে চাপা দেয়। আহত রকি মিয়াকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, স্থানীয় লোকজন ট্রাকসহ তিনজনকে আটক করে। তবে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আটক হওয়া দুই ব্যক্তি পালিয়ে যান। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনার আধুনিক সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৮ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে