
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বিষপান করে অসুস্থ হওয়ার পর সন্তোষ দেবনাথ (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধা হাসপাতালে মারা গেছেন। গতকাল রোববার (১৮ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থার তিনি মারা যান।
সন্তোষ উপজেলার তেলুঞ্জিয়া গ্রামের মৃত হৃদয় দেবনাথের ছেলে। সন্তোষ দেবনাথের দুই ছেলেই সরকারি চাকরিজীবী এবং তিনি অনেক দিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন।
আজ সোমবার (১৯ মে) সকালে দুর্গাপুর থানার ওসি মো. মাহমুদুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ৭টার দিকে নিজ ঘরে বিষপান করে ছটফট করতে থাকেন বীর মুক্তিযোদ্ধা সন্তোষ দেবনাথ। টের পেয়ে তাঁর স্ত্রী পুষ্প দেবনাথ (৫৫) চিৎকার করতে থাকেন।
পরে বাড়ির অন্যান্য লোকজন এসে বীর মুক্তিযোদ্ধাকে উদ্ধার করে অটোরিকশাযোগে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন।
দুর্গাপুর থানার ওসি বলেন, খবর পেয়ে রাতেই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মৃতের মরদেহ আজ (সোমবার) ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২১ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে