
দুর্বৃত্তের হামলার আশঙ্কায় নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু পুলিশি নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন। আজ বৃহস্পতিবার জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক আসমা শাহীনের কাছে লিখিত এই আবেদন করেন সংশ্লিষ্ট প্রার্থীর পক্ষে সিংড়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রব।
আবেদনে আনোয়ারুল ইসলাম আনু বলেন, নির্বাচনী প্রচারণার কাজে তাঁকে সিংড়ার বিভিন্ন এলাকায় যাতায়াত করতে হচ্ছে। গতকাল বুধবার রাতে দুর্বৃত্তদের হাতে তাঁর এক কর্মী নির্মমভাবে নিহত হওয়ার ঘটনায় তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এমতাবস্থায় নির্বিঘ্নে প্রচারণা চালাতে ও জীবন রক্ষার্থে তিনি পুলিশি নিরাপত্তা সহায়তা কামনা করে।
এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, ‘প্রার্থীর আবেদনটি আমরা গ্রহণ করেছি। ইতিমধ্যে সেটি জেলা পুলিশ সুপার আব্দুল ওহাবের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। পুলিশ সুপার এ বিষয়ে বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’
উল্লেখ্য, গতকাল রাতে সিংড়ার কলম ইউনিয়নের কুমারপাড়া এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন জিয়া পরিষদের সদস্য ও সহকারী অধ্যাপক রেজাউল করিম। তাঁকে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২২ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৬ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে