
নরসিংদীর রায়পুরায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ ২ জন নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, অরক্ষিত রেলক্রসিং পার হতে গিয়ে অসতর্কতাবশত দুজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন— উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর গ্রামের কলিম উদ্দিনের ছেলে মো. আব্দুল মান্নাফ (৫০) ও আব্দুল কাদির মিয়ার ছেলে মো. বাচ্চু মিয়া (৪৫)। তাঁরা স্বেচ্ছাসেবক দলের কর্মী ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ব্যাটারিচালিত অটোরিকশায় বাজার থেকে বাড়ি ফিরছিলেন বাচ্চু মিয়া ও আব্দুল মান্নাফ। অটোরিকশা চালাচ্ছিলেন বাচ্চু মিয়া। তাঁর পাশে বসা ছিলেন আব্দুল মান্নাফ। আমিরগঞ্জ রেলস্টেশনের পশ্চিম পাশের অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লাগে। এতে দুমড়েমুচড়ে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলেই দুজন মারা যান। স্থানীয়রা পুলিশকে খবর দিলে তাঁদের মরদেহ উদ্ধার করেন নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জহিরুল ইসলাম বলেন, হাসনাবাদ এলাকায় রেলক্রসিং পার হতে গিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছে। মরদেহের সুরতহালসহ আইনি প্রক্রিয়া চলছে।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
৬ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩৮ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে