
নরসিংদীর রায়পুরায় আনাস মিয়া নামের তিন বছর বয়সী এক শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাতে তারাবির নামাজের সময় শিশুটির মা শিরিনা আক্তার (২৫) তাকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগর গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত শিশু আনাস মিয়া ওই এলাকার সৌদিপ্রবাসী ডালিম মিয়ার একমাত্র ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পাঁচ বছর আগে একই উপজেলার হাইরমারা এলাকার শিরিনাকে বিয়ে করেন ডালিম। তিন বছর পর জীবিকার তাগিদে ডালিম সৌদি আরবে পাড়ি জমান। একমাত্র সন্তান নিয়ে শিরিনা শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। গতকাল শনিবার রাতে তারাবির নামাজের সময় নাতির চিৎকার শুনে পাশের ঘরে নামাজরত দাদি গিয়ে দেখেন নাতির রক্তাক্ত নিথর দেহ পড়ে আছে। ততক্ষণে শিশুটির মা পালিয়ে গেছেন।
তবে কী কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে, দাদি তা জানাতে পারেননি। স্থানীয়দের ধারণা, স্বামী-স্ত্রীর মধ্যে কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।
এলাকায় ঘটনা জানাজানি হলে শিশুটির মাকে ধরিয়ে দিতে স্থানীয়রা মাইকিং করে। আমিরগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নাজমুল হোসেন লাশ হেফাজতে নিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, হত্যার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে আজ রোববার সকালে উপজেলার হাসনাবাদের আমিরগঞ্জ রেলস্টেশন এলাকা থেকে নিহত শিশুটির মা শিরিন আক্তারকে আটক করে স্থানীয়রা পুলিশে দিয়েছে বলে ওসি জানিয়েছেন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৩ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৭ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে