
ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর ফাটলের মাটির নমুনা সংগ্রহ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ। আজ শনিবার (২২ নভেম্বর) দুপুরে এই মাটি সংগ্রহ করেন তাঁরা।
দেশের আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণকেন্দ্র জানিয়েছে, গতকাল শুক্রবার ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদীতে। যুক্তরাষ্ট্রের ইউএসজিএস বলছে, কেন্দ্রস্থল নরসিংদী সদর থেকে প্রায় ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে।
গুগল ম্যাপ অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলার শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত ডাঙ্গা গ্রামে। এটি পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর শহর ও সদর থানার মাধবদীর পাশের এলাকা। ফলে এই অঞ্চলের মানুষ ভূমিকম্পের কম্পন বেশি অনুভব করেন।
ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে নরসিংদীর ঘোড়াশালের বিভিন্ন স্থানে ফাটল ধরা মাটির নমুনা সংগ্রহ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ। আজ শনিবার সকালে ঘোড়াশাল পৌর এলাকার ক্ষতিগ্রস্ত ঘোড়াশাল ডেইরি ফার্ম ও পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজে ধসে পড়া মাটির নমুনা সংগ্রহে কাজ করে ভূতত্ত্ব বিভাগের সাত সদস্যের একটি দল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ড. আ স ম ওবায়দুল্লাহ বলেন, প্রাথমিকভাবে ফাটল ধরা মাটির নমুনা সংগ্রহ করেছেন তাঁরা। এসব নমুনা সংগ্রহের পর তা পরীক্ষা-নিরীক্ষা করে কী ধরনের ভূমিকম্প হয়েছে বা কতটুকু গভীরতায় তাঁর নিশ্চিত হওয়া যাবে।
অন্যদিকে জেলাব্যাপী ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে কাজ করছে জেলা প্রশাসনের বিভিন্ন ইউনিট। আগামী তিন-চার দিনের মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মো. শামসুজ্জামান।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৪ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে