
প্রবল ইচ্ছে শক্তি আর দৃঢ় মনোবলের কাছে হেরে যায় সব প্রতিবন্ধকতা। আর এর উজ্জ্বল দৃষ্টান্ত দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ মো. রুমান (৪০)। চোখে আলো না থাকলেও মাদ্রাসা প্রতিষ্ঠা করে বিনা পারিশ্রমিকে ছাত্রদের মধ্যে কোরআনের আলো বিলিয়ে যাচ্ছেন। শতাধিক ছাত্রকে গড়ে তুলেছেন হাফেজ হিসেবে।
মো. রুমান নরসিংদী রায়পুরার মাহমুদাবাদ এলাকার মৃত মুগলগাজীর ছেলে। তাঁর হাতে গড়া মাহমুদাবাদ মগল গাজী ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানাটির অবস্থান ঢাকা-সিলেট মহাসড়কের পাশেই।
জানা যায়, রুমান স্থানীয় দারিদ্র্য কৃষক পরিবারে ১৯৮৪ সালে জন্মগ্রহণ করেন। মাত্র দেড় বছর বয়সে টাইফয়েড হলে চোখের আলো হারান। তার বাবা মগল গাজী চাইতেন, ছেলে কোরআনের হাফেজ হবেন। প্রথমে ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী স্কুলে লেখাপড়া শুরু করেন। পরে বাবার ইচ্ছে পূরণে একজনের পরামর্শে ঢাকার একটি মাদ্রাসায় ভর্তি হন রুমান। ব্রেইল পদ্ধতিতে ৩০ পারা কোরআন মুখস্থ করে হাফেজ হন। কম বেতনে বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতা করে শতাধিক ছাত্রকে গড়েছেন হাফেজ। এরই মধ্যে পাঁচ-সাতজন প্রতিবন্ধী হাফেজ হয়ে বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতা করছেন।
২০১৬ সালে ভাইদের সহযোগিতায় বাবার রেখে যাওয়া ১৫ শতাংশ জমিতে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এই মাদ্রাসায় দৃষ্টিপ্রতিবন্ধী, দরিদ্র ও এতিম প্রায় ৫০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। তাদের মধ্যে ৭ জন দৃষ্টিপ্রতিবন্ধী। মাদ্রাসাটির প্রধান মুহতামিম রুমান নিজেই। তিনি ছাড়া তিনজন শিক্ষক পড়াচ্ছেন। মাদ্রাসাটিতে দুটো টিনশেড ঘর, অজুখানা গোসলখানা, শৌচাগার, পানির টিউবওয়েলের পাশেই মসজিদ রয়েছে। মাদ্রাসায় খাবার, নাশতা, জামাকাপড় সবই বিনা মূল্যে দেওয়া হয়। যা মানুষের দান ও সহযোগিতায় পরিচালিত হয়।
দৃষ্টি প্রতিবন্ধী কয়েকজন ছাত্র বলেন, বড় হুজুরের সহযোগিতার কারণেই আমরা পড়তে পারছি। বড় হুজুরের তুলনা নাই। আমরাও তারই মতো অন্যের মাঝে জ্ঞানের আলো ছড়াতে চাই।
মাদ্রাসাটির কয়েকজন ছাত্র জানান, দৃষ্টিহীনদের সঙ্গে পড়তে পেরে খুবই আনন্দিত তারা। দৃষ্টিহীনরা যখন প্রথমে মাদ্রাসায় পড়তে আসে তখন তাদের কিছুটা কষ্ট হয়। পরে খাওয়া, গোসল, টয়লেট, চলাফেরা, মসজিদে নামাজ পড়াসহ সব কিছু নিজে নিজে করতে পারে।
স্থানীয় বাসিন্দা সুলায়মান ভূইয়া বলেন, এই মাদ্রাসায় আমার দুই সন্তানকে হাফেজ হয়েছে। রুমান দৃষ্টি প্রতিবন্ধী হয়েও ছাত্রদের মধ্যে জ্ঞানের আলো বিলিয়ে যাচ্ছেন। তাকে নিয়ে আমরা খুবই গর্বিত। তিনি নিজের জন্য কিছুই করছেন না। সবই অন্যের জন্য করে যাচ্ছেন। কষ্ট করে মাদ্রাসাটি পরিচালনা করছেন। সরকারি-বেসরকারি সহযোগিতা পেলে মাদ্রাসাটি এগিয়ে যাবে।’

একই এলাকার সাইফুদ্দীন বলেন, ‘অন্ধরা হাতে ধরে পড়াশোনা করে দেখে আরচাইজ্জ (আশ্চর্য) লাগে। এখানে আসলে মতো ভালো হয়ে যায়। তিনি অন্ধ হয়েও সুন্দর ভাবে মাদ্রাসা পরিচালনা করে যাচ্ছেন। দূরদূরান্ত থেকে আসা ছাত্ররা পড়াশোনা করছে, এটা দেখে আনন্দ লাগে। অনেকে মাদ্রাসাটির কথা শুনে আসে।’
মো. রুমান বলেন, ‘আশপাশের কয়েক জেলায় দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য স্কুল থাকলেও মাদ্রাসা নেই। অন্ধদের কথা চিন্তা করে আট বছর আগে মাদ্রাসা প্রতিষ্ঠা করি। মাদ্রাসাটিতে দৃষ্টিপ্রতিবন্ধী, দরিদ্র ও এতিম প্রায় ৫০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। তাদের মধ্যে ৭ জন দৃষ্টিপ্রতিবন্ধী। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়েই সংসার। তবে মাদ্রাসার নির্ধারিত কোনো ফান্ড না থাকায় অর্ধশতাধিক ছাত্রকে পড়াতে ও মাদ্রাসা চালাতে কষ্ট হচ্ছে।’
উপজেলা সমাজসেবা কর্মকর্তা খলিলুর রহমান বলেন, ‘রুমানের এমন কাজ সমাজে উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি যা করে যাচ্ছেন খুবই প্রশংসনীয় উদ্যোগ। সরকারি নিয়ম মাফিক আবেদনের পরিপ্রেক্ষিতে সার্বিক সহায়তা করা হবে।’

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৭ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৪০ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে