বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রিকশাচালক তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সেলিনা হায়াত আইভীকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাঈনুদ্দিন কাদির পুলিশের আবেদনের ওপর শুনানি শেষে এই আদেশ দেন। পুলিশ তাঁর সাত দিনের রিমান্ড আবেদন করেছিল।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে রিকশাচালক তুহিন (৩৬) নিহত হন। এ ঘটনায় তাঁর স্ত্রী আলেয়া আক্তার মীম বাদী হয়ে গত ১৩ সেপ্টেম্বর ৯৯ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। মামলায় সেলিনা হায়াত আইভীকে ১১ নম্বর আসামি করা হয়।
বাদীপক্ষের আইনজীবী আওলাদ হোসেন বলেন, ‘জেলা জজ আদালতে আমরা ফৌজদারি মিস মামলা করলে আদালত আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেন। হাইকোর্টে জামিন আবেদন অপেক্ষমাণ থাকায় আমরা রিমান্ড শুনানির তারিখ আরও পেছানোর আবেদন করেছিলাম। আদালত সেই আবেদন আমলে নেননি। পরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।’
আদালতের ভারপ্রাপ্ত সরকারি কৌঁসুলি (পিপি) ওমর ফারুক নয়ন আজকের পত্রিকাকে বলেন, ‘তুহিন হত্যা মামলার আসামি আইভীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করেছিল। হাইকোর্টে তাঁর জামিন আবেদন পেন্ডিং থাকায় আসামিপক্ষ নারায়ণগঞ্জের আদালতে রিমান্ড আবেদন শুনানি পেছানোর আবেদন করেছিল। তবে আদালত তা আমলে নেননি। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১১ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৪৩ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে