
রাজধানীতে বিশৃঙ্খলা হওয়ার আশঙ্কা রয়েছে এমন খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেকপোস্ট বসিয়েছে। এ সময় ঢাকাগামী বিভিন্ন পরিবহন থামিয়ে যাত্রীদের তল্লাশি করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
আজ সোমবার সকাল থেকে মহাসড়কের সাইনবোর্ডে প্রো-অ্যাকটিভ হাসপাতালের সামনে এ চেকপোস্ট বসানো হয়।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, আজ সকাল থেকেই নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশ, সিদ্ধিরগঞ্জ থানা ও কাঁচপুর হাইওয়ে পুলিশের প্রায় ৫০ জন সদস্য সাইনবোর্ড অংশে অবস্থান নিয়েছে। ঢাকাগামী প্রায় সব পরিবহনকেই পুলিশ সদস্যরা থামিয়ে যাত্রীদের তল্লাশি করে যাচ্ছেন। তবে এ তল্লাশির ফলে মহাসড়কের কোথাও কোনো যানজটের সৃষ্টি হতে দেখা যায়নি। নির্বিঘ্নে যাত্রী ও চালকেরা গন্তব্যে যাতায়াত করতে পারছেন।
বাস থামিয়ে তল্লাশির সময়ে শাহ আলম নামের কোমল মিনিবাসের এক যাত্রীর সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘প্রশাসন ধারণা পেয়েছে ঢাকায় কোনো একটি গ্রুপ বিশৃঙ্খলার চেষ্টা চলাবে। তাই তারা এই চেকপোস্ট বসিয়েছে বলে আমাদের বলেছে। আমাদের চেক করে ছেড়ে দিয়েছে, সময় বেশি নষ্ট করেনি।’
এদিকে একাধিক যাত্রীরা দেশের পরিস্থিতি ভালো রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানান। রজনীগন্ধা পরিবহনের এক চালক জানিয়েছেন, সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গাড়ি থামিয়ে যাত্রীদের তল্লাশির পাশাপাশি প্রত্যেকের গন্তব্য কোথায় তা জিজ্ঞেস করে যাচ্ছে। তবে সড়কের কোথাও যানজট দেখেনি তিনি।
যাতায়াত নামের দূরপাল্লার একটি বাস চালক বলেন, মহাসড়ক পুরো ফাঁকা রয়েছে। সাইনবোর্ড অংশের ১০ মিনিট গাড়ি আটকে যাত্রীদের তল্লাশি করা হয়েছে। মূলত যাদের সন্দেহ হয়েছে তাদেরই জিজ্ঞেস করেছেন পুলিশ।
এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম বলেন, আমাদের টহল টিম মহাসড়কে রয়েছে।
চেকপোস্ট বসানোর কারণ জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেছেন, আমাদের কাছে তথ্য আছে একটি গ্রুপ বিভিন্ন গ্রাম-অঞ্চল থেকে মানুষদের এনে ঢাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করার প্ল্যান আছে। এ জন্য আমরা সতর্ক অবস্থানে আছি। চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৯ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১৬ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৩৩ মিনিট আগে