নারায়ণগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনে রীতিমতো জামানত হারিয়েছেন একাধিক সাবেক এমপি ও মন্ত্রী। দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার পর ভোটের মাঠে আলোচনায় থাকলেও ব্যালটের লড়াইয়ে জামানত হারিয়েছেন।
নির্বাচন কমিশন সূত্র বলছে, আইন অনুযায়ী মোট প্রদত্ত ভোটের ন্যূনতম এক-অষ্টমাংশ বা ১২.৫ শতাংশ ভোট না পেলে সরকারি কোষাগারে যুক্ত হবে জামানতের টাকা।
এবারের নির্বাচনে সাবেক এমপি-মন্ত্রীদের মধ্যে নির্বাচনে লড়েছেন নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুর। নারায়ণগঞ্জ ৩ আসনের সাবেক এমপি ও সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম। নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি গিয়াস উদ্দিন এবং একই আসনের সাবেক এমপি মোহাম্মদ আলী।
জেলা রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফল থেকে জানা যায়, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের মোট ভোটার ২ লাখ ৩০ হাজার ৭৩ জন। এই আসনে স্বতন্ত্র পদে লড়াই করা আতাউর রহমান আঙ্গুর পেয়েছেন ১৮ হাজার ৭৪৪ ভোট। প্রদত্ত ভোটের সাড়ে ১২ শতাংশ না হওয়ায় জামানত হারিয়েছেন।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের মোট ভোটার ৩ লাখ ৩২ হাজার ৮৫২ জন। এই আসনে লড়াই করেছেন সাবেক এমপি ও সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম ও নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক এমপি গিয়াস উদ্দিন। এদের মধ্যে রেজাউল করিম পেয়েছেন ৪ হাজার ৫৬৯ ভোট ও গিয়াস উদ্দিন পেয়েছেন ২০ হাজার ৩৭৯ ভোট। দুজনেই জামানত হারিয়েছেন।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদর) আসনের মোট ভোটার ২ লাখ ৬২ হাজার ৭২৯ জন। এই আসনে স্বতন্ত্র পদে নির্বাচন করেছেন সাবেক এমপি গিয়াস উদ্দিন ও বিআরপি থেকে নির্বাচন করেছেন সাবেক এমপি মোহাম্মদ আলী। তাঁদের মধ্যে গিয়াস উদ্দিন পেয়েছেন ৪ হাজার ৭৭৯ ভোট এবং মোহাম্মদ আলী পেয়েছেন ১১ হাজার ৩২৮ ভোট। দুজনেই জামানত হারিয়েছেন।
নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা রায়হান কবীর বলেন, নির্বাচনে প্রার্থীদের জামানত ৫০ হাজার টাকা। নারায়ণগঞ্জে জামানত হারানো প্রার্থীদের টাকা সরকারি কোষাগারে যুক্ত হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে