
নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পৈতৃক বাড়িতে হামলা চালিয়েছে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার নগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী শহরের মিশনপাড়া এলাকা থেকে মিছিল বের করে।
পরে চাষাঢ়ায় থাকা সাধারণ জনতা একত্রিত হয়ে এ হামলা চালায়। এ সময় আগে থেকে এনে রাখা এক্সকাভেটর দিয়ে ভবনটি ভেঙে ফেলা হয়।
এ সময় বায়তুল আমানে ভাঙচুর চলাকালে উত্তেজিত জনতা ‘বোরকা শামীম পলাইছে, দিল্লি না ঢাকা, স্বৈরাচারের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

জাহিদ নামে এক বিক্ষোভকারী বলেন, ‘বায়তুল আমান ভবনের ইতিহাসকে পুঁজি করে শামীম ওসমান ও তার অনুসারীরা নারায়ণগঞ্জে জমিদারিতন্ত্র চালিয়েছে। এই বায়তুল আমানে আওয়ামী লীগের জন্ম হয়েছে—এমন কথা প্রচার করে আওয়ামী লীগের বদলে ওসমান লীগ প্রতিষ্ঠা করেছে। আজকে সেই ভবন গুঁড়িয়ে দিতে একত্রিত হয়েছে সাধারণ মানুষ।’
উল্লেখ, বায়তুল আমান ভবনটি ১৯৩৯ সালে শামীম ওসমানের দাদা খান সাহেব ওসমান আলী প্রতিষ্ঠা করেন। এখানে আওয়ামী লীগ দল গঠনের বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অসংখ্য নেতা-কর্মী এসেছেন এবং বৈঠক করেছেন। শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীতে এই ভবনটির কথা উল্লেখ করা আছে। শামীম ওসমানের বাবা এ কে এম শামসুজ্জোহা এই বাড়ি থেকেই তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৪ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে