
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনায় অজ্ঞাত ৩০ হাজার জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুরে আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) রিপন আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
হামলায় আড়াইহাজার থানা, গোপালদী তদন্তকেন্দ্র, কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়ি ভাঙচুর, লুটপাট এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২৪ কোটি ২০ লাখ টাকা বলে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বাদী জানান, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আনন্দ মিছিল শেষে কয়েক হাজার লোক জড়ো হয় আড়াইহাজার থানার সামনে। এ সময় তাদের একটি দল থানায় হামলা চালায়। পুলিশ সদস্যরা প্রাণ রক্ষার্থে ফাঁকা গুলি ছুড়ে নিরাপদ স্থানে চলে যান। তবে হামলাকারীদের ছোড়া ইটপাটকেলে অন্তত ২১ পুলিশ সদস্য আহত হন।
পরে পুলিশ সদস্যরা পার্শ্ববর্তী মসজিদে আশ্রয় নেন এবং এসপির নির্দেশে সেখানে ইমামের কাছে অস্ত্র জমা রেখে নিরাপদ দূরত্বে চলে যায়। দুর্বৃত্তরা থানার গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন আসবাব ভাঙচুর ও বিপুল পরিমাণ অস্ত্র লুট করে নিয়ে যায়। এ ছাড়া থানার বিভিন্ন গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
লুটপাটের সময় থানা, তদন্তকেন্দ্র ও ফাঁড়ি থেকে প্রায় ১২৯টি শটগান, চায়নিজ রাইফেল, পিস্তল, গ্যাস গান লুট করা হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্ল্যাহ মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, লুটকৃত অস্ত্র ফিরিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়ে হয়েছিল। নির্ধারিত সময় শেষে এখন অভিযান পরিচালনা করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২১ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে