তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেছেন, ‘শেখ হাসিনার হস্তক্ষেপে দীর্ঘদিন ত্বকী হত্যার বিচার কার্যক্রম আটকে ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছার কারণে ত্বকী হত্যার বিচার আবার শুরু হয়েছে। আমরা তাদের সাধুবাদ জানাই। তদন্তকারী সংস্থা র্যাব নতুন করে ৬ জনকে গ্রেপ্তার করেছে।’
তিনি বলেন, ‘শুরু থেকেই বলে এসেছি এই হত্যাকাণ্ডের সঙ্গে শামীম ওসমান, অয়ন ওসমান জড়িত। আমরা শুনছি, ওসমান পরিবারের সবাই দেশ ছেড়ে পালিয়ে গেছেন। যদি তাঁরা পালিয়ে যেতে পারেন তাহলে তাঁদের পালিয়ে যাওয়ার সুযোগ কে দিয়েছে? যারা তাঁদের পালিয়ে যেতে সহযোগিতা করেছে, সেসব সহযোগীরা এই সরকারের বিভিন্ন স্থানে যুক্ত রয়েছেন।’
আজ মঙ্গলবার সন্ধ্যায় শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৩৯ মাস উপলক্ষে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত আলোক প্রজ্বালন কর্মসূচিতে রফিউর রাব্বি এসব কথা বলেন।
উল্লেখ্য, সম্প্রতি শামীম ওসমান পরিবারকে দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে বলে সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে। তবে সরকারের কোনো সূত্র এ তথ্য নিশ্চিত করেনি।
তিনি বলেন, নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে শামীম ওসমানের লোকজন বসে আছেন। তাঁরা এখনো ধরাছোঁয়ার বাইরে। শামীম ওসমানের কোনো লোকজন এখনো গ্রেপ্তার হয়নি। আমরা দৃশ্যমান পরিবর্তন দেখতে চাই। বর্তমানে দেশ যেভাবে চলছে এর মধ্যে আমরা নতুন বাংলাদেশ কিংবা নতুন স্বাধীনতার কোনো আলামত খুঁজে পাচ্ছি না। আমরা ত্বকী হত্যার বিচারের সঙ্গে সাগর–রুনীসহ সব হত্যার বিচার চাই।
এ সময় আরও বক্তব্য দেন কবি ও সাংবাদিক হালিম আজাদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, সুজন এর জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল, গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা প্রমুখ।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৯ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪৩ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে