
বাবা প্রতিবন্ধী হওয়ায় কিশোর বয়সেই সংসারের হাল ধরেছিল আমিনুর রহমান ওরফে আলিফ (১৫)। নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের ছোট মিতনা গ্রামের প্রতিবন্ধী কেনায়েত বিশ্বাসের ছেলে আলিফ ভ্যান চালিয়ে মা-বাবাসহ পরিবারের খরচ চালাত। ওই গ্রামের কেনায়েতের কেনা সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তাঁর ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন আলিফের মা মোছা. রজিনা খাতুন।
এজাহার সূত্রে জানা গেছে, গত ৩ অক্টোবর রাত ৮টার দিকে তুলারামপুর ইউনিয়নের চাঁচড়া গ্রামের বাহারুল বিশ্বাসের ছেলে মিনারুল বিশ্বাস (২২), হাফিজুর মোল্যার ছেলে হৃদয় মোল্যা (২২) ও অজ্ঞাতনামা আরও কয়েকজন আলিফকে হত্যার উদ্দেশ্যে ষড়যন্ত্র করেন। আলিফকে ভ্যানে করে হিজলডাঙ্গা, মুলিয়া ও বাহিরগ্রাম এলাকায় ঘোরানো হয়। বাহিরগ্রামে হৃদয় মোল্যার মামার বাড়িতে ভ্যান রেখে ওই রাতেই দেবভোগ গ্রামের নির্জন স্থানে নিয়ে আলিফকে গলা টিপে হত্যা করা হয়। পরে মরদেহ ডোবার কচুরিপানার নিচে লুকিয়ে গুম করার চেষ্টা করা হয়।
পরদিন ৪ অক্টোবর আসামিরা ভ্যানের ব্যাটারি খুলে নড়াইল শহরের রূপগঞ্জ এলাকায় বিক্রি করে। ভ্যানটি রেখে দেওয়া হয় হৃদয়ের মামার বাড়ি বাহিরগ্রামে। পুলিশ অভিযান চালিয়ে ভ্যান, ব্যাটারি এবং আলিফের টাচ মোবাইল উদ্ধার করে।
এ ঘটনায় ৫ অক্টোবর মিনারুল ও পরে হৃদয় মোল্যাকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ। নিহত আলিফের মা রজিনা খাতুন ৬ অক্টোবর থানায় হত্যা মামলা করেন। দুই আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে আলিফকে হত্যার কথা স্বীকার করেন।
আলিফের মা রজিনা খাতুন বলেন, বসতবাড়ির ৩০ শতক জমির মূল্য পরিশোধ করলেও দলিল না দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে। দুজন গ্রেপ্তার হলেও বাকিরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তিনি প্রধান উপদেষ্টা, জেলা প্রশাসক, পুলিশ সুপার, র্যাবসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়ে নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, ‘ছোট মিতনা গ্রামের আলিফ হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তারের পর তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মামলার তদন্ত চলছে। অন্য কেউ জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৩ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে